হোম > স্বাস্থ্য

‘বুস্টার ডোজ নেওয়ার ছয় মাস পর কমে যায় অ্যান্টিবডি’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা থেকে সুরক্ষা পেতে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়ার ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে বলে গবেষণায় উঠে এসেছে। শতভাগ টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেলেও গড়ে কমে ১০৬৭৫.৭ এইউ/এমএলে নেমে আসে।

বুস্টার ডোজ নেওয়া ২২৩ জনের ওপর চালানো গবেষণায় এমন চিত্রই পাওয়া গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায়। সোমবার (২২ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষণার তথ্য তুলে ধরেন। 

বিএসএমএমইউ জানায়, গত এক মাসে ১ ম,২য় ডোজ নেওয়া ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। একই সঙ্গে বুস্টার ডোজ গ্রহীতাদের শরীরে অ্যান্টিবডি আবারও বৃদ্ধি পেয়েছে। তবে ৬ মাস পরে তা কমে ৭৩ শতাংশ কমে এসেছে। যাদের করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি। তাদের রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটসহ অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। 

গবেষকদলের প্রধান হেমাটোলজি বিভাগের সভাপতি অ্যধাপক ডা. সালাহউদ্দিন শাহ জানান, বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োজন কিনা তা নিরূপণের জন্য মূলত এ গবেষণা করা হয়েছে। 

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

বর্ষার শুরুতেই ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ কেয়ার-বিষয়ক ২০ ঘণ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১৬

বেশি ঘুমও কি কম ঘুমের মতোই ক্ষতিকর

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ব্রিটেনে শিশুদের মধ্যে উৎকণ্ঠার ‘মহামারি’, মানসিক চিকিৎসা নিয়েছে ১০ লাখ

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১২

চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীকে বহন করতে হয়: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী