হোম > স্বাস্থ্য

নাক দিয়ে রক্ত পড়লে

ডা. মো. আব্দুল হাফিজ শাফী

বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। এমন হলে যা করবেন ও করবেন না—নাক খুঁটবেন না। এতে নাক থেকে রক্ত পড়ার আশঙ্কা থাকে।

ঊর্ধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসা নিন। নাকের হাড় বাঁকা থাকলে তারও চিকিৎসা নিন। সময়মতো এসবের চিকিৎসা না করালে হঠাৎ নাক থেকে রক্ত পড়তে পারে।

শিশুদের ঘন ঘন এক নাকে দুর্গন্ধযুক্ত সর্দি হওয়া এবং তার সঙ্গে রক্ত যাওয়া, কোনো ওষুধে ভালো না হওয়া, এর মানে শিশু সবার অলক্ষ্যে নাকে কিছু ঢুকিয়েছে।

বয়স্করা নিয়মিত রক্তচাপ মাপান, নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত ওষুধ খান। অনিয়ন্ত্রিত রক্তচাপ নাক দিয়ে রক্ত আসার অন্যতম কারণ। তাই যখনই এমন হবে, আগে রক্তচাপ মেপে নিতে হবে।

যাঁরা স্ট্রোক অথবা হৃদ্‌রোগে আক্রান্ত, রক্ত তরল করার ওষুধ খেয়ে থাকেন, তাঁরা নাক দিয়ে রক্ত পড়লে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এসব ওষুধের কারণেও রক্তক্ষরণ হতে পারে।

যাঁদের নাকের ভেতর শুকিয়ে যায় বা ময়লা জমে, তাঁরা খোঁচাখুঁচি না করে দিনে ৩ থেকে ৪ বার নরসল ড্রপ ৪ থেকে ৫ ফোঁটা করে উভয় নাকে অথবা ভেসলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন। 

ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি) নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন রেজিস্ট্রার, নাক-কান-গলা বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৮২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৮৮

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি হামের রোগী শনাক্ত, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

মেলিওডোসিস: মাটির জীবাণু থেকে প্রাণঘাতী সংক্রমণে বাড়ছে উদ্বেগ

শিশুর হাতে স্মার্টফোন: চোখের জন্য কতটা ঝুঁকিপূর্ণ

পাতলা গড়নের মানুষেরও কেন প্রিডায়াবেটিস হয়

প্রতিদিন বাদাম খেলে বাড়ে মস্তিষ্কের ক্ষমতা