হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১৩২৭

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ২১৯ জনের।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, বরিশাল বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১৮৬৬

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডায়াবেটিসে আক্রান্ত ৪৫ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছেন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

একাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালক

হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১৪৯২

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৭০

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলি

হামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩