হোম > স্বাস্থ্য

মাইগ্রেনের ব্যথা: যা খাবেন, যা খাবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইগ্রেনের ব্যথার সঙ্গে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিছু খাবার মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। আবার কিছু খাবার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়। তাই মাইগ্রেনের রোগীদের খাবারের ব্যাপারে বিশেষভাবে সাবধান হতে হবে। 

যা খাবেন

  • ঢেঁকিছাঁটা চালের ভাত বা ব্রাউন রাইস, আলু সেদ্ধ, ওটস, বার্লি, সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি, মিষ্টি আলু, গাজর, পালংশাক, শুকনো ফল।
  • বিশুদ্ধ পানি পান করতে হবে বেশি করে। পানি কম পানের কারণেও মাথাব্যথা হতে পারে।
  • ক্যালসিয়াম ও ভিটামিন ডি-যুক্ত খাবার, ফলমূল, শাকসবজি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। যেমন তিল, আটা, বিট ইত্যাদি।
  • আদার টুকরো বা রস ব্যথা সারাতে সহায়তা করে। এ ছাড়া ১ থেকে ২টি খেজুর খাওয়া যাবে।

যা খাবেন না

  • চা, কফি, কোমল পানীয়, চকলেট, আইসক্রিম, মাখন, প্যাকেটজাত খাবার, বেশি মিষ্টিজাতীয় খাবার, দই, দুধ, টমেটো ও টকজাতীয় ফল।
  • গমের আটা দিয়ে বানানো খাবার, যেমন পাউরুটি, পাস্তা, ব্রেড, ফাস্ট ফুড, বেশি তেল-মসলা দেওয়া খাবার বা রেস্টুরেন্টের খাবার।

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

হামের টিকা অকার্যকর হওয়ার মতো জিনগত পরিবর্তনের প্রমাণ নেই: আইসিডিডিআরবি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৬, হাসপাতালে ভর্তি ৪২৩

পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে

আইসিইউতে থাকা জীবাণুর ৮৯ শতাংশই এখন বহু ওষুধ-প্রতিরোধী

অল্প বয়সে বিয়ে, অসচেতনতা ও মাতৃদুগ্ধ না দেওয়ায় পুষ্টিহীনতা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষাকালীন রোগ প্রতিরোধের উপায়

ব্যায়ামের আগে কী খাবেন, কখন খাবেন

বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা

খাবারের মাঝে পানি পান, ওজন কমায় নাকি বাড়তি খাওয়া হয়