হোম > স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৪ জন।

হামবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুজন হামের উপসর্গে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৬৭০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গে ৫৭৭ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ এবং বরিশাল বিভাগে ১৩২ জন ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯৩ জন।

সরকারের তথ্য অনুযায়ী, গত ৯৬ দিনে ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মোট ১০ হাজার ৮৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১ হাজার ৩৯৬ জন।

বিড়াল ও মানুষের মধ্যে মারাত্মক এক ছত্রাক ছড়াচ্ছে বিশ্বজুড়ে

নিপসমের পরিচালক হলেন ডা. নাসরিন সুলতানা

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হলেন আব্দুল আওয়াল, উপাধ্যক্ষ হায়দার আলী

হামের উপসর্গে মারা গেল আরও ৫ জন, মোট মৃত্যু ৬৬৬

ব্যক্তির চিকিৎসা ব্যয় কমাতে কার্যকর বিনিয়োগের তাগিদ

বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৬৬১

২০২৫ সালে চমেক হাসপাতালে ৮১ জনের শরীরে এইডস শনাক্ত

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও একজনের, মোট মৃত্যু ৬৫৭

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ