হোম > ফ্যাক্টচেক > দেশ

ভারতে চাঁদা না দেওয়ায় মারধরের ভিডিও মহাখালীর হত্যাকাণ্ডের দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

মহাখালীতে হত্যাকাণ্ডের ভিডিও দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

মধ্যরাতে ঢাকার মহাখালীতে এক পথচারীকে পিটিয়ে হত্যার দৃশ্য—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

২০ জুলাই ‘মো. ইয়াছিন খাঁন’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক (, ) পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়।

ইয়াছিন খাঁন নামের অ্যাকাউন্টিতে শেয়ার করা ওই ভিডিওটি ২৩ জুলাই বিকেল পর্যন্ত প্রায় ৫ লাখ ৩ হাজারেরও বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে প্রায় ১ হাজার ২০০ রিয়েকশন, ৮৪ কমেন্ট এবং ৭ হাজার ৬০০ শেয়ার রয়েছে।

শেয়ার করা পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ সাধারণ ব্যবহারকারী ভিডিওটিকে ঢাকার মহাখালীর ঘটনা বলে বিশ্বাস করছেন। অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবির বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

পরে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ভাস্কর নিউজ-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

হিন্দি ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওর ঘটনাটি বাংলাদেশের ঢাকার মহাখালীর নয়, বরং ভারতের উত্তর প্রদেশের লখনউ শহরের ইন্দিরানগর এলাকার।

ভাস্কর-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অখিলেশ কুমার বজরং চৌরাস্তা থেকে বাড়ি ফেরার সময় মারধরের শিকার হন। ভুক্তভোগী অখিলেশ হামলাকারীদের মধ্যে চারজন—চেতরাম, ঋতিক রাওয়াত, সূরজ রাওয়াত ও করণ রাওয়াতকে চিনতে পারেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত চেতরাম দীর্ঘদিন ধরে অখিলেশের কাছে প্রতি মাসে ১০ হাজার রুপি করে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সেদিন লাঠি ও লোহার রড দিয়ে যুবকের ওপর বেধড়ক হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে অখিলেশ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে জ্ঞান ফিরলে অখিলেশ ভারতের জরুরি সেবা ‘১১২’ নম্বরে কল দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পুলিশ জানায়, মামলার প্রধান অভিযুক্ত চেতরামকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মহাখালীতে হত্যাকাণ্ডের ভিডিও দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

অতএব, ভারতের লখনউয়ের ইন্দিরানগরে চাঁদা না দেওয়ায় এক যুবককে মারধরের ভিডিওকে ঢাকার মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশু গ্রেপ্তারের দাবিটি বানোয়াট

ফ্যামিলি কার্ড চাওয়ায় পেটালেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

বিবস্ত্র মরদেহ সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে তোলার ভিডিওটি ভারতের

মন্দিরের টাকা নিয়ে ভারতে পুরোহিতদের সংঘর্ষের ভিডিওকে পলাশবাড়ীর মন্দিরে হামলা বলে প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে সম্প্রতি বিএনপি-আ.লীগ সংঘর্ষ দাবিতে প্রচার

পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডগুলোর সত্যতা কতটুকু

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক

গলাপানিতে দুই শিশুসন্তানকে বাবার আগলে রাখার ভিডিওটি পুরোনো