হোম > ফ্যাক্টচেক > দেশ

কান নিয়েছে চিলে!

ফ্যাক্টচেক ডেস্ক

ভুয়া ১০০ টাকার নোট (সেপ্টেম্বর ২০১৯)
এক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যপাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি সম্বলিত নতুন ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে জানিয়ে সেই নোটের একটি ছবিও ছড়িয়ে যায় ফেসবুকে। পরে বাংলাদেশ ব্যাংক জানায়, এই তথ্য ভুয়া।

সেতুতে মানুষের মণ্ডু লাগবে! (জুলাই ২০১৯)
২০১৯ সালের জুলাই মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মণ্ডু লাগবে বলে গুজব ছড়ানো হয়। ওই অঞ্চলের কাছে বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন বয়সী মানুষ অপহৃত হচ্ছে বলেও গুজব ছড়িয়ে পড়ে। এ খবরে কিছু এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপর সেতু কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে জানান এটি নিছকই গুজব।

ডেঙ্গু প্রতিরোধে হারপিক! (জুলাই ২০১৯)
কমোড বা বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার ঢেলে এডিস মশা নিধনের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও এসএমএসের মাধ্যমে ছড়ানো হচ্ছিল, শুক্রবার জুমার নামাজের পর এক যোগে ৫০০ গ্রাম হারপিক ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ঢাললে ড্রেনের সব মশা মরে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদের সে সময় জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে মশা মারার এই কথাটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। লিকুইড টয়লেট ক্লিনারে রয়েছে অ্যাসিড এবং অ্যান্টিসেপটিক উপাদান। ফেনা তৈরির উপাদান আছে। ব্লিচিং পাউডার তৈরি হয় ক্যালসিময়াম হাইড্রোক্লোরাইড থেকে। এর কোনেটিতেই মশা মরার উপাদান নেই।’

হারপিকের উৎপাদনকারী প্রতিষ্ঠানও জানায়, এই তথ্যের কোনো সত্যতা নেই।

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ! (নভেম্বর ২০১৮)
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে একটি খবর কিছু অখ্যাত ওয়েবপোর্টাল ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে তথ্য মন্ত্রণালয়ের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ একটি তথ্য বিবরণীর মাধ্যমে এই খবরকে ‘গুজব’ বলে নিশ্চিত করে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, উৎক্ষেপণের ছয় মাসের মাথায় ২০১৮ সালের ৯ নভেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১–এর মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বুঝে পায় বাংলাদেশ। ‘ট্রান্সফার অব টাইটেল’ হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইটের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয় স্যাটেলাইট সিস্টেম নির্মাণকারী ফরাসি কোম্পানি থালেস আলিনিয়া স্পেস।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশু গ্রেপ্তারের দাবিটি বানোয়াট

ভারতে চাঁদা না দেওয়ায় মারধরের ভিডিও মহাখালীর হত্যাকাণ্ডের দাবিতে প্রচার

ফ্যামিলি কার্ড চাওয়ায় পেটালেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

বিবস্ত্র মরদেহ সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে তোলার ভিডিওটি ভারতের

মন্দিরের টাকা নিয়ে ভারতে পুরোহিতদের সংঘর্ষের ভিডিওকে পলাশবাড়ীর মন্দিরে হামলা বলে প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে সম্প্রতি বিএনপি-আ.লীগ সংঘর্ষ দাবিতে প্রচার

পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডগুলোর সত্যতা কতটুকু

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক