হোম > ফ্যাক্টচেক > দেশ

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশু গ্রেপ্তারের দাবিটি বানোয়াট

ফ্যাক্টচেক ডেস্ক

জয় বাংলা স্লোগান দেওয়ায় শিশু গ্রেপ্তারের দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৭ বছরের এক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে এবং এখানে

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টগুলো শেয়ার করে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

দাবিটির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে গোপালগঞ্জে ৭ বছরের শিশুকে গ্রেপ্তার করার বিষয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন স্টার নিউজ-এর ওয়েবসাইটে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে চুরির মামলাকে রাজনৈতিক বলে প্রচার, ভিত্তিহীন বলছে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ১৭ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবি ও ফটোকার্ডের হুবহু মিল পাওয়া যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা-পুলিশ। প্রকৃতপক্ষে তাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই।

‘স্টার নিউজ’-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মে রাত ১টা ও ১৪ জুলাই দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় রাজিব মিয়ার স্ত্রী সোনিয়া ইসলামের একটি সোনার কানের দুল, একটি স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তি নিয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এটি সম্পূর্ণ একটি চুরির মামলা। রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের যে প্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার না করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

অন্যান্য ( , ) মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও থেকেও একই তথ্য পাওয়া যায়।

কম্পেরিজন

সিদ্ধান্ত

অতএব, চুরির মামলায় গ্রেপ্তারকৃত ১৫ বছর বয়সী এক কিশোরের ঘটনাকে বিকৃত করে গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশুকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ভারতে চাঁদা না দেওয়ায় মারধরের ভিডিও মহাখালীর হত্যাকাণ্ডের দাবিতে প্রচার

ফ্যামিলি কার্ড চাওয়ায় পেটালেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

বিবস্ত্র মরদেহ সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে তোলার ভিডিওটি ভারতের

মন্দিরের টাকা নিয়ে ভারতে পুরোহিতদের সংঘর্ষের ভিডিওকে পলাশবাড়ীর মন্দিরে হামলা বলে প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে সম্প্রতি বিএনপি-আ.লীগ সংঘর্ষ দাবিতে প্রচার

পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডগুলোর সত্যতা কতটুকু

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক

গলাপানিতে দুই শিশুসন্তানকে বাবার আগলে রাখার ভিডিওটি পুরোনো