হোম > পরিবেশ

ঢাকার তাপমাত্রা আজও ১৭ ডিগ্রির ঘরে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকার তাপমাত্রা আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা এই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আগামীকাল সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে।

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় সকালে তাপমাত্রা ২২.৮

গরম কমার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ঝড়বৃষ্টির পূর্বাভাস

তিন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আজ ঢাকায় ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসসহ হতে পারে বজ্রবৃষ্টি

বেলা গড়াতেই বাড়ছে ঢাকার তাপমাত্রা

বৃষ্টির সুখবর আবহাওয়ার পূর্বাভাসে

ঢাকায় তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

দারিদ্র্য বিমোচনে গবেষণায় অনুদান পেল ৮টি দল

সারা দেশে গরম আরও বাড়বে, বজ্রবৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর