হোম > পরিবেশ

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালবেলা রাজধানী ঢাকার আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। তাপমাত্রাও গতকাল শনিবারের চেয়ে বেড়েছে। আগের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ থেকে সামান্য বেড়ে আজ সকাল ৬টায় ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আজ আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। দুপুর পর্যন্ত এই অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৪ মিনিটে।

রাজধানীতে শিলাবৃষ্টি

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

বাড়বে বৃষ্টি, ঠান্ডা-গরমে কাটবে দিন

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় সকালে তাপমাত্রা ২২.৮

গরম কমার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ঝড়বৃষ্টির পূর্বাভাস

তিন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আজ ঢাকায় ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসসহ হতে পারে বজ্রবৃষ্টি