রাজধানী ঢাকায় গরম বেড়েই চলেছে। গত দুই দিনে ঢাকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গত রোববার এই মহানগরীর সকালের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার বেড়ে সেটি হয় ১৭ দশমিক ৮। আর আজ মঙ্গলবার সকালে যা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
এরপরও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩০ মিনিটে।