হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

শীতকাল বিদায় নিতে না-নিতেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে পূর্ব বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আগামী ৫ দিনের এই পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিন দেশের তাপমাত্রা বাড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ১৯ ফেব্রুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ২০ ফেব্রুয়ারি আবারও সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

বসন্তের প্রথম দিনেই সূর্যের তেজ, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়েছে

ঢাকায় সকালে তাপমাত্রা ১৮.৬

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে তাপমাত্রা ১৮

ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, বেড়েছে শীত

রাজধানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

বাংলাদেশে পানি সাশ্রয়ী ধান চাষ ও কার্বন নিঃসরণ কমাতে কাজ করবে জাপানের মিৎসুই

ভোটের দিন কেমন যাবে আবহাওয়া