হোম > পরিবেশ

শিগগির কমছে না গরম, টানা ১১ দিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের ৫৩ জেলায় বইছে দাবদাহ। চৈত্রের শেষে প্রচণ্ড গরমে নাকাল অবস্থা দেশবাসীর। শিগগিরই এই নাকাল অবস্থা থেকে পরিত্রাণ নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ১১ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ বুধবারও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার বেলা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারা দেশে এই সময় অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে আজ বুধবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের তথ্য মতে, এপ্রিলের শুরু থেকেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ২ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে প্রতিদিনই এ জেলার তাপমাত্রা বেড়েছে। ৩ এপ্রিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ এপ্রিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৫ এপ্রিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৬ এপ্রিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৭ এপ্রিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ৮ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৯ এপ্রিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, ১০ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ১১ এপ্রিল বিকেল ৬টায় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ বৃষ্টি হবে কি না জানা গেল আবহাওয়ার পূর্বাভাসে

ঢাকার বাতাসে দূষণ সহনীয়, শীর্ষে রিয়াদ

কাঁধের ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল হনুমান

সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এ কেমন গ্রীষ্ম এল ইউরোপে

প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আজ হতে পারে বজ্রবৃষ্টি

আজ বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবনের ঝুঁকিতে যেসব জেলা

বিশ্বের অন্যতম বিরল মাছ আবিষ্কার—যার চোখ নেই