হোম > পরিবেশ

ভোরবেলাই বৃষ্টির দেখা, সারা দিন কেমন কাটবে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানী ঢাকায় আজ কিছুটা ভারী বৃষ্টি শুরু হয়। খানিক বিরতির পর আরেক দফা হালকা বৃষ্টি নামে। তবে সূর্যের আলো ফুটতে পারেনি। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টা রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে শুধু ঢাকা নয়, দেশের ৮টি বিভাগেই আজ সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপে বাড়বে বৃষ্টি, ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

বৃষ্টি থাকবে টানা ৪ দিন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০ মিমি বৃষ্টি, দক্ষিণাঞ্চলে ঝড়ের আভাস

পরিবেশবাদী নেতার প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্যের ‘পাহাড়’

আজ বৃষ্টি হবে কি না জানা গেল আবহাওয়ার পূর্বাভাসে

ঢাকার বাতাসে দূষণ সহনীয়, শীর্ষে রিয়াদ

কাঁধের ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল হনুমান

সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এ কেমন গ্রীষ্ম এল ইউরোপে