হোম > পরিবেশ

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

আবহাওয়া অধিপ্তরের কার্যালয়, আগারগাঁও। ফাইল ছবি

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।

ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলেও গরম বাড়ছে, সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশ ওপরে উঠে গেছে। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। গতকাল সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ শুক্রবার হয়েছে ১২ দশমিক ২।

তবে গরমের এ সময় বৃষ্টির জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ সকাল ৯টায় আগামী ৫ দিনের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ২১ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২২ ফেব্রুয়ারি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৩ ফেব্রুয়ারি দেশে বৃষ্টি হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে জানানো হয়, এদিন খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল শুষ্ক থাকতে পারে। অবশ্য বৃষ্টি হলেও রাতের বেলা ওই দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই বৃষ্টি ২৪ ফেব্রুয়ারিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আজ সকালে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আমাদের দেশের সাধারণ ১৫ ফেব্রুয়ারির পর থেকে শীত খুব একটা থাকে না। দিনের পরিধি দীর্ঘ হতে থাকায় গরম বাড়তে থাকে। বিশেষ করে রাতের বেলায় গরমের অনুভূতি তুলনামূলক বেশি থাকে।

তিনি আরও বলেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টি খুলনা, বরিশাল, চট্টগ্রামের মতো দক্ষিণাঞ্চলে হতে পারে। এর প্রভাবে গরম যে কমবে সেটি বলা যাবে না।

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা