হোম > পরিবেশ

আড়ত থেকে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বনরুপা সমতাঘাটে আড়ত থেকে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করা হয়। অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন পাঁচ কেজি। 

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বনরুপা সমতাঘাটের এক আড়তে অজগর রয়েছে এমন সংবাদ পায় বন বিভাগের বিশেষ টহল বাহিনী। পরে তারা অজগরটি উদ্ধার করে সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জে অবমুক্ত করার জন্য পাঠায়। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ ও বন বিভাগের কর্মীরা এটি অবমুক্ত করেন।

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস