হোম > পরিবেশ

ঘূর্ণিঝড় মিধিলি: সারা দেশে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়েছে। এটি আজ শুক্রবার দুপুর নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এমন পরিস্থিতিতে সারা দেশে নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলির কারণে দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চাঁদপুরে সকাল থেকে বৃষ্টিপাত ও বাতাসের গতি বেড়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪ মিলিমিটার। বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে ভোর ৬টায় ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সকালেই ছোট লঞ্চগুলো বন্ধ করা হয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা-চাঁদপুর, ঢাকা-নারায়ণগঞ্জসহ চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌপথ পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, ভোর ৬টা থেকে নির্ধারিত সময় এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈগল-৭, এমভি বোগদাদিয়া লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সব লঞ্চ বন্ধ হয়ে যায়। সকাল থেকে লঞ্চগুলো ছেড়ে গেলেও যাত্রী ছিল খুবই কম। এখন ঘাটে যাত্রী-লঞ্চ কোনোটাই নেই।

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ, শিশুদের জন্য সতর্কতা

ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

১৬ অঞ্চলে ঝড়ের আভাস, ঢাকায় কমবে তাপমাত্রা ২ ডিগ্রি

সরকারের ইশতেহার মিলিয়ে প্রকল্প সাজানোর নির্দেশ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস

দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকায় সহনীয় মাত্রায় বায়ুদূষণ, সবচেয়ে বেশি কিনশাসায়

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে যেমন

ঢাকার গুলশানে বাড়ছে বায়ুদূষণ, যেসব এলাকায় সতর্কতা

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে যেমন