রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। কখনো বাতাসে গতি ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১২ মিনিটে।