রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৯ মিনিটে।