হোম > পরিবেশ

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ফাল্গুন মাস আসতে না আসতেই সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৩। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫।

আগামী পাঁচ দিন তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ২১ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২২ ফেব্রুয়ারি দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে বঙ্গোপসাগরও ফুঁসে উঠেছে। কয়েক দিন আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ।

আবহাওয়া অধিদপ্তর আজ জানিয়েছে, লঘুচাপটি পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঢাকার যেসব এলাকায় বায়ুদূষণের মাত্রা বেশি

দুর্বল লঘুচাপেও উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

রাতের মধ্যে বৃষ্টি নামতে পারে ঢাকাসহ যেসব এলাকায়

লঘুচাপ এখন আরও শক্তিশালী, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ কতটা শক্তিশালী হবে, বৃষ্টি কি বাড়বে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা