হোম > পরিবেশ

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

আজকের পত্রিকা ডেস্ক­

আজ শুক্রবার সকালে ছুটির দিনে রাজধানী ঢাকায় সূর্যের দেখা মিলেছে। এর সঙ্গে হালকা কুয়াশা ছিল। তবে তাপমাত্রা গতকাল সকালের মতো রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি হয়েছে ১২ দশমিক ৭।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

বাড়বে বৃষ্টি, ঠান্ডা-গরমে কাটবে দিন

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় সকালে তাপমাত্রা ২২.৮

গরম কমার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ঝড়বৃষ্টির পূর্বাভাস

তিন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আজ ঢাকায় ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসসহ হতে পারে বজ্রবৃষ্টি

বেলা গড়াতেই বাড়ছে ঢাকার তাপমাত্রা