হোম > পরিবেশ

ঢাকার আবহাওয়ায় সুখবর নেই, অস্বস্তি আরও বাড়তে পারে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সারা দেশে বয়ে চলা টানা কয়েক দিনের দাবদাহ কিছুটা কমেছে। গত বুধবার তাপপ্রবাহের কবলে ছিল ২৭টি জেলা। গতকাল বৃহস্পতিবার সেটি নেমে এসেছে ২২টিতে। তবে রাজধানী ঢাকার আবহাওয়া কিছুটা উল্টো। ঢাকায় বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ থেকে বেড়ে গতকাল হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার সকালে তাপমাত্রা কিছুটা কমলেও ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের পর গরম আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৮ দশমিক ৮। তবে রাতের বেলা এই অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে আজও বৃষ্টির কোনো বার্তা নেই। এতে বলা হয়েছে, আজ বেলা ১টা পর্যন্ত এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।

গরম আরও বাড়বে, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

ঢাকায় সকালেই উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা ২৭.৮

১৫ জেলায় বইছে তাপপ্রবাহ, কত দিন থাকবে জানা গেল পূর্বাভাসে

রাজধানী ঢাকায় সকাল থেকেই বাড়ছে গরম

পারস্য উপসাগরে ছড়িয়ে পড়েছে তেল, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

২০২৫ সালে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেছে ১৬ হাজারের বেশি মানুষের

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মণিপুর

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, আছে বৃষ্টির সুখবরও

তীব্র দাবদাহে নাকাল নগরের জনজীবন

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ