হোম > পরিবেশ

বৃষ্টির সুখবর আবহাওয়ার পূর্বাভাসে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সারা দেশে কয়েক দিন ধরে শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। তবে আজ শনিবার থেকে আগামী বেশ কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্য ৯ মার্চ দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল ৮ মার্চ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি হতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এর পরদিন থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে জানানো হয়েছে, ৯, ১০ ও ১১ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে এই তিন দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় সর্বাধিক বৃষ্টি, সহজে কমছে না কালবৈশাখীর দাপট

ঢাকার শব্দদূষণ উদ্বেগজনক, নিয়ন্ত্রণে জোর দাবি

বায়ুদূষণ বাড়ছে ঢাকায়, শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৬৫ মিলিমিটার, ৯ জেলায় কালবৈশাখীর আভাস

দেশজুড়ে শব্দ সচেতনতা দিবস পালিত

বৈশাখে ভারী বৃষ্টি: এটা কি অস্বাভাবিক, থাকবে কত দিন

ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: ৫ জেলায় বন্যার শঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বৃষ্টিতে সকাল শুরু ঢাকার, দূষণও কমেছে

ভারী বৃষ্টি সহজে কমছে না, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, দুর্ভোগে পরীক্ষার্থীরা