হোম > পরিবেশ

লঘুচাপে বাড়বে বৃষ্টির প্রবণতা, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে আগামী কয়েক দিন বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্রবন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার রাত ১টা পর্যন্ত নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা জানানো হয়েছে। 

সোমবার রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন থাকবে। দেশের উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হবে। এ সময় তাপমাত্রা কিছুটা কমে আসবে।’ 

এদিকে, রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল—নীলফামারীর সৈয়দপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

কার্বন কমাতে গিয়ে বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক শৈবাল চাষ: গবেষণা

বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিট: বাংলাদেশের বছরে ১০০ কোটি ডলার আয়ের হাতছানি

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি

শব্দদূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

মাটির নিচে পৃথিবীজুড়ে ছত্রাকের এক বিশাল নেটওয়ার্ক প্রকাশ

মৌসুমির বায়ুর দাপটে আরও বাড়বে বৃষ্টি

সারা দেশে টানা বৃষ্টির আভাস, ভ্যাপসা গরম কমবে কবে

লেবাননের প্রখ্যাত পরিবেশবিদ মোনা খলিলকে হত্যা করল ইসরায়েল

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে ভারতের বিলিয়ন ডলারের সেন্টারগুলো, নতুন গবেষণায় সতর্কবার্তা