হোম > পরিবেশ

সেন্ট মার্টিন থেকে প্লাস্টিক ও বর্জ্য সরাল স্বেচ্ছাসেবী সংগঠন

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ও জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার বাংলাদেশ। শুক্র ও শনিবার (২৯–৩০ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী চলে এই কার্যক্রম।

ভলান্টিয়ার বাংলাদেশের মেন্টর জাহাঙ্গীর আলম শোভন জানান, সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবী দ্বীপের সৈকতে প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজে অংশ নেন। ২৭ কেজির বেশি প্লাস্টিক ও আবর্জনা সংগ্রহ করে তাঁরা সৈকত থেকে অপসারণ করেন। ভলান্টিয়ার বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি সংগঠনের স্বেচ্ছাসেবকেরাও এতে যোগ দেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন ও কম্বাইন্ড সোশ্যাল নেটওয়ার্ক।

ভলান্টিয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফ আলী বলেন, ‘আমরা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে সচেতন করতে চাই।’

সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হাবিব খান বলেন, ‘পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য এভাবে বাড়তে থাকলে দ্বীপের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখা উচিত।’

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস