হোম > পরিবেশ

পাথরঘাটায় খাবারের সন্ধানে মেছো বাঘের ঘোরাঘুরি

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) 

খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে আশা একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মৃত মো. বজলুর রহমানের বসতবাড়িতে ঘোরাঘুরি করতে দেখে বাঘটিকে ধরে বেঁধে রাখা হয়।

বজলুর রহমানের ছেলে অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, 'প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রী মুরগি ছাড়তে গিয়ে মুরগির ঘরের নিচে বাঘের ছানা ঘোরাঘুরি করতে দেখতে পায়। পরে আমরা যত্নসহকারে বেঁধে রেখে বন বিভাগে খবর দিলে তাঁরা এসে বাঘটিকে নিয়ে যান।'

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, 'এটি মেছো বাঘ। হয়তো কাছের কোন বন থেকে খাবারের উদ্দেশ্যে অথবা মানুষের ভয়ে এসেছে।'

পাঁচ হাজার অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসকদের উদ্যোগ নেওয়ার আহ্বান পরিবেশ মন্ত্রণালয়ের

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, সুস্থ থাকতে যা করবেন

আজও ৫ অঞ্চলে কালবৈশাখীর আভাস

অতিবৃষ্টির পর তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা, মে মাসের পূর্বাভাসে আরও যা যা আছে

ঢাকাসহ ৭ অঞ্চলে হতে পারে ৬০ কিমি গতির কালবৈশাখী

ঢাকার বাতাস শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, যা করণীয়

ঢাকাসহ ৮ অঞ্চলে আজও বইবে কালবৈশাখী, নদীবন্দরে সতর্কসংকেত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ২০ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ঢাকায় সর্বাধিক বৃষ্টি, সহজে কমছে না কালবৈশাখীর দাপট