হোম > পরিবেশ

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আজ আংশিক মেঘলা হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৩ শতাংশ।

এদিকে গতকাল বৃহস্পতিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।

শব্দদূষণ: জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতেই জোর পরিবেশ অধিদপ্তরের

ঢাকায় কমবে গরম, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

মধ্যরাতে মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় শিক্ষা পরিকল্পনা জোরদারে জাতীয় কর্মশালা

বৃষ্টির দেখা নেই, ঢাকায় দূষণ বাড়ছেই