হোম > বিনোদন > টেলিভিশন

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

বিনোদন ডেস্ক

গতকাল দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে দেওয়া হলো ফজলুল হক স্মৃতি পুরস্কার। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবদুর রহমান।

ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণা করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিম প্রমুখ। দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান’ (প্রেসিডেন্ট)-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে ২৩ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

ইউটিউব ফিল্মে জুটি বাঁধলেন খায়রুল বাসার ও নীহা

আবার উপস্থাপনায় মনোজ

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

বিজয়া দশমীর টিভি আয়োজন

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব

শিক্ষার্থীদের প্রতি সুরিয়ার পরামর্শ

পূর্ণিমার বদলে জয়া আহসান

ধারাবাহিকে ফিরলেন রিচি সোলায়মান