হোম > বিনোদন > টেলিভিশন

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ফজলুর রহমান বাবুর সঙ্গে চঞ্চল চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয় তাঁর। ৩ মার্চ হাসপাতাল থেকে ফেরার পর থেকে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফিরে এসে চঞ্চল জানালেন, সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু।

পরিবারের সদস্যদের নিয়ে ফজলুর রহমান বাবুর সঙ্গে তোলা একটি ছবি আজ বুধবার পোস্ট করেন চঞ্চল। ক্যাপশনে লেখেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’

ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থার খবর জানিয়ে চঞ্চল লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাঁকে ক‍্যামেরার সামনে দেখব। অনেক শুভ কামনা বাবু ভাই... আপনি একজনই।’

ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী দুজনেরই সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদে। ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে।

কারাগারে নাট্যপ্রযোজক সরোয়ার

চেন্নাইয়ে অস্ত্রোপচার শেষে আজ দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি, ছিলেন লাইফ সাপোর্টে

ইউটিউবে আসছে রুনা খানের ‘রক্তছায়া’

কেয়া পায়েলের পাগলের অভিনয় দেখা যাবে এই ঈদে

‘চক্র ২’ সিরিজের ট্রেলার প্রকাশ, মুক্তি ২৬ মার্চ

চাঁদরাতের নাটক ‘ছায়াসঙ্গী’

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

বিটিভির ঈদ আড্ডা অনুষ্ঠানে চিত্রনায়িকা ববিতা

মারা গেছেন অভিনেতা শামস সুমন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’