হোম > বিনোদন > টেলিভিশন

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

বিনোদন ডেস্ক

তাহমিমা আনাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জন্ম নেওয়া খ্যাতিমান ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনের সঙ্গে যৌথভাবে এই সিরিজের চিত্রনাট্য সাজাচ্ছেন তাহমিমা নিজেই। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়াঙ্গার’, ‘আপলোড’, ‘স্টাক ইন দ্য মিডল’সহ অনেক জনপ্রিয় সিরিজের চিত্রনাট্য লিখে খ্যাতি পেয়েছেন অ্যালিসন ব্রাউন।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ব্রিটিশ-আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস এবং কুডোস।

প্রকাশনাজগতের অন্দরমহলের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে গুড বুকস উপন্যাস। নিউইয়র্কের এক বইয়ের দোকানে কর্মরত রায়া চ্যাটার্জি ও লন্ডনের স্বনামধন্য লিটারারি এজেন্ট প্রু ম্যাকনিলের অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে এগিয়েছে কাহিনি। এই সাক্ষাতের পর রায়ার জীবনে আসে নতুন ক্যারিয়ারের সুযোগ, ফিরতে হয় জন্মশহর লন্ডনে এবং মুখোমুখি হতে হয় ফেলে আসা অতীতের নানা গোপন রহস্যের।

গত আগস্টে এডিনবরা আন্তর্জাতিক বইমেলায় তাহমিমা আনামের গুড বুকস উপন্যাসের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মেলায় একাধিক প্যানেল আলোচনায় অংশ নেন এই লেখিকা। মেলা চলাকালেই যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বইটি প্রকাশের চুক্তি সম্পন্ন করে। পাশাপাশি তাদের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান স্ক্রিবনার কিনে নেয় এর উত্তর আমেরিকার স্বত্ব। জানা গেছে, ২০২৮ সালে বইটি বাজারে আসবে।

চুক্তির সময় প্রকাশকদের পক্ষ থেকে বইটিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর দারুণ এক সংমিশ্রণ হিসেবে উল্লেখ করা হয়। তাঁরা জানান, বই কীভাবে তৈরি হয়, কারা তৈরি করে, ইম্পোস্টার সিনড্রোম এবং বিশেষ করে মা-মেয়ের সম্পর্কের নানা দিক নিখুঁতভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে। সর্বোপরি এটি মা, মেয়ে ও তাদের পাশে দাঁড়ানো মানুষের এক অসাধারণ গল্প।

উল্লেখ্য, ‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’সহ প্রশংসিত বেঙ্গল ট্রিলজির রচয়িতা তাহমিমা আনাম তাঁর প্রথম উপন্যাসের জন্য কমনওয়েলথ রাইটার্স প্রাইজ এবং পরবর্তী সময়ে মর্যাদাপূর্ণ ও. হেনরি অ্যাওয়ার্ড অর্জন করেন। তাঁর উপন্যাস ‘আপরাইজিং’ অরওয়েল প্রাইজ ফর পলিটিক্যাল ফিকশন-এর সংক্ষিপ্ত তালিকায় ছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পড়াশোনা করা ঢাকার মেয়ে তাহমিমা বর্তমানে রয়্যাল সোসাইটি অব লিটারেচারের একজন ফেলো।

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

ইউটিউব ফিল্মে জুটি বাঁধলেন খায়রুল বাসার ও নীহা

আবার উপস্থাপনায় মনোজ

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

বিজয়া দশমীর টিভি আয়োজন

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব

শিক্ষার্থীদের প্রতি সুরিয়ার পরামর্শ