হোম > বিনোদন > গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার বিকেলে গায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন।

বিয়েতে দর্শন আইভরি রঙের শেরওয়ানি ও ধারাল সুরেলিয়া লাল রঙের লেহেঙ্গা পরেন। ক্যাপশনে দর্শন লেখেন, ‘আমার চিরকালের সেরা বন্ধু’।

দর্শন রাভাল ২০১৪ সালে ইন্ডিয়াজ র-স্টার-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেন। যদিও তিনি ওডিশার ঋতুরাজ মহান্তির কাছে হেরে রানারআপ হয়েছিলেন। এই শো তাঁর বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে ক্যারিয়ার শুরুর পথ প্রশস্ত করেছিল।

দর্শনের ২০১৫ সালে বলিউডে অভিষেক হয়। তাঁর সুপারহিট গান চোগারা (লভয়াত্রি) তাঁকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর তিনি শেরশাহ সিনেমায় কভি তুমহে, রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমায় ধিন্ডোরা বাজে রে এবং ইশক বিশক রিবাউন্ড-এর সনি সনির মতো জনপ্রিয় গান গেয়েছেন।

বিয়েতে দর্শন রাভাল ও ধরল সুরেলিয়া। ছবি: সংগৃহীত

দর্শন গুজরাটি ও তেলুগু গানও গেয়েছেন। জার্সি সিনেমার নীডা পড়াধানি, কণ্ঠ দিয়েছেন। ধারাল সুরেলিয়ার ইনস্টাগ্রাম বায়ো থেকে জানা যায়, তিনি পেশায় একজন স্থপতি ও ডিজাইনার।

রুনা-এন্ড্রুর গাওয়া গানের অংশ নিয়ে ডলির নতুন গান

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি