হোম > বিনোদন > গান

নতুন গান নিয়ে এলেন বিটিএস তারকা ভি

দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।

ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।

ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।

নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নতুন প্রজন্মের উদ্দেশে নতুন আয়োজনে ‘প্রথম বাংলাদেশ’