হোম > বিনোদন > গান

এবারের পূজার আনন্দটাই সাদামাটা

খুব বেশি পূজামণ্ডপে যাওয়া হয় না কুমার বিশ্বজিতের। তা ছাড়া, স্ত্রী ও ছেলে নিবিড় আছেন যুক্তরাষ্ট্রে। বাসায় কুমার বিশ্বজিৎ একা। তাই এবারের পূজার আনন্দটাই সাদামাটা বিশ্বজিতের। তিনি বলেন, ‘মাকে হারালাম দুই বছর হয়েছে। ভাবলেই বুকটা আটকে আসে, মা নেই। বিশেষ করে এই সময় মাকে খুব মিস করি। স্ত্রী-ছেলেও নেই দেশে, সবাই মিলেমিশে আনন্দ করতে না পারলে তো আনন্দই হয় না।’

কুমার বিশ্বজিতের দুর্গাপূজার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে গ্রামের বাড়ি। তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেসব দিনের কথা স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শৈশবে গ্রামের বাড়িতে পূজার উদ্‌যাপন ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ঠাসা। এখনো পূজায় ঢাকের বাদ্য অনেক মিস করি। আমাদের এলাকায় হাটহাজারী থেকে একজন ঢাকবাদক আসতেন। তাঁর বাদ্য শুনে কোথায় যেন হারিয়ে যেতাম। কী সুন্দর বাজাতেন! এমনও হতো, ওই ঢাকবাদকের সঙ্গেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতাম। আমি আমার গানেও কিন্তু ঢোলের বাদ্য, ঝুনঝুনি রাখার চেষ্টা করি, আমার সেই ভালোবাসা থেকেই।’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা