হোম > বিনোদন > গান

তানজীব সারোয়ারের সঙ্গে পারশার ‘মন ময়না’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মন ময়না’ গানের পোস্টারে তানজীব সারোয়ারের সঙ্গে পারশা। ছবি: সংগৃহীত

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান। গানের শিরোনাম ‘মন ময়না’। ৩১ জুলাই প্রকাশ পাবে গানটি।

মন ময়না গানটি লিখেছেন শিমুল এস বি, সুর ও সংগীত আয়োজন করেছেন নাভেদ পারভেজ। ভিডিও বানিয়েছেন সৌর দীপ্ত রায়। মডেল হয়েছেন বিনয় ভট্টাচার্য ও শ্রুতি বর্ধন। ৩১ জুলাই নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মন ময়না গানটি।

নতুন এই গান নিয়ে সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, কথা, সুর ও গায়কি মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। একটি সুন্দর গল্প দিয়ে সাজানো হয়েছে গানের ভিডিওটি।

গান গাইতে পারশা এখন আছেন জাপানে। গানের পাশাপাশি অভিনয়েও নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতম পরিচালিত এই ওয়েব ফিল্মে ঊষা চরিত্রে প্রশংসিত হয় তাঁর অভিনয়। এতে আরও অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা প্রমুখ।

কনসার্টে ফিরছে আর্টসেল

বিচারকের আসনে সাবিনা, রিজিয়া ও কনকচাঁপা

১৫ মে কেআইবিতে ৮ ব্যান্ডের রক কনসার্ট

সংগীত: ঈদ উপলক্ষে কনা-অমির ‘আমপাতা জোড়া জোড়া’

গানে ও গল্পে নেমেসিসের ২৫ বছর

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে রুমি ও দোলার অভিনয়

কনসার্টে প্রথম অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ড অড সিগনেচার

১০ বছর অপেক্ষার পর প্রকাশ পেল অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা