হোম > বিনোদন > গান

কপিরাইট মামলায় আদালতে এড শিরান

ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানকে বিশ্ববাসী চিনেছে তাঁর ‘শেপ অব ইউ’ গান দিয়েই। আর তুমুল জনপ্রিয় এই গানের জন্য এবার কপিরাইট মামলায় আদালতে শিরান। ‘শেপ অব ইউ’ গানের কথা অন্য গান থেকে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধ। যদিও আদালতে এ অভিযোগ অস্বীকার করেছেন শিরান। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এড শিরানের ২০১৭ সালের সুপার হিট ‘শেপ অব ইউ’ গানটির কিছু অংশ অন্য গান থেকে নেওয়ার অভিযোগ তুলেছেন দুই গীতিকার। 

স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ নামের ওই দুই গীতিকারের অভিযোগ, তাঁদের ‘ওহ হোয়াই’ গান থেকে কিছু বাক্য এবং শব্দ নেওয়া হয়েছে শিরানের ‘শেপ অব ইউ’ গানটিতে। 

এদিকে এড শিরান আদালতকে জানিয়েছেন, তিনি কারও কাছ থেকে কোনো আইডিয়া নিলে তা স্বীকার করেন এবং তাঁকে ক্রেডিট দিয়ে থাকেন। 
 
যদিও এবারই প্রথম নয়, এর আগেও এড শিরানের বিরুদ্ধে গানের আইডিয়া চুরির অভিযোগ উঠেছিল। 
 
২০১৭ সালে যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল ‘শেপ অব ইউ’। গানটি বিশ্বজুড়ে সবচেয়ে বিক্রি হওয়া গানের একটি।

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান

ঢাকায় আসছেন অনুপম রায়