হোম > বিনোদন > হলিউড

থরের প্রথম টিজার প্রকাশ

মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার। স্থানীয় সময় রোববার টিজারটি প্রকাশ করে মার্ভেল এন্টারটেইনমেন্ট। 

মার্ভেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। নির্মাণ করেছেন তাইকা ওয়েতিতি। আর ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফিজ ও ব্র্যাড উইন্ডারবম। 

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল স্টুডিওজের সিনেমায় ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাঁকে থরের প্রাক্তন প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। থরের শক্তিশালী জাদুর হাতুড়ি এবার প্রাক্তনের হাতে থাকবে, টিজারে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। 

‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই। 

বহুল কাঙ্ক্ষিত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার বেশ সাড়া ফেলেছে। টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেখেছেন প্রায় দুই কোটি মানুষ। 

মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্রটি। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ। 

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো