হোম > বিনোদন > হলিউড

উলভারিন চরিত্রে ফিরছেন হিউ জ্যাকম্যান

উলভারিন চরিত্রে ফিরছেন অভিনেতা হিউ জ্যাকম্যান। ‘ডেডপুল ৩’ সিনেমাতে হবে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন। খবরটি জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক ও চিত্রনাট্যকার রায়ান রেনল্ডস। ‘উলভারিন’ জ্যাকম্যানের প্রত্যাবর্তনের খবর পেয়ে উচ্ছ্বসিত মার্ভেল-প্রেমীরা।

রায়ান জানিয়েছেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ডেডপুল ৩’। এই সিনেমাতে যে জ্যাকম্যানকে উলভারিনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে প্রযোজক নিজেও উচ্ছ্বসিত। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। নাটকীয়ভাবে সেই ভিডিওতেই সুখবরটি দেওয়া হয়েছে। রায়ান লিখেছেন, ‘এই বড় খবরটা আমি আর চেপে রাখতে পারলাম না।’

উলভারিন চরিত্রে জ্যাকম্যানের প্রত্যাবর্তন বহু প্রতীক্ষিত। ভক্তরা অধীর আগ্রহে ছিলেন এই খবরের জন্য। ভিডিওতে প্রথমে জ্যাকম্যানকে নিয়ে বেশ খানিকটা ভণিতা করেছেন রায়ান। পরে দেখা যায়, পিছনে হাজির হয়েছেন জ্যাকম্যান। সরাসরি জ্যাকম্যানের কাছেই রায়ান জানতে চান, তিনি উলভারিন চরিত্রে আরও এক বার দেখা দিতে চান কি না। জ্যাকম্যান রাজি হন।

২০১৭ সালের ‘লোগান’ সিনেমাতে শেষ বার জ্যাকম্যানকে উলভারিন হিসাবে দেখা যায়। সিনেমার শেষে মৃত্যু হয়েছিল উলভারিনের। পাঁচ বছর পর ফের চেনা চরিত্রে ফিরছেন হলিউড তারকা। তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। জ্যাকম্যানকে ফের উলভারিন হিসাবে দেখা যেতে পারে বলে অনেকেই ভাবছিলেন।

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

আজীবন সম্মাননায় আল পাচিনো

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’

আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডে নতুন সিরিজ

অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অ্যামান্ডা

বিমানে ক্রু ও হাসপাতালে নার্সকে মারধর করে গ্রেপ্তার অভিনেত্রী সেলমা ব্লেয়ার

‘ব্রেকিং ব্যাড’-এর ওয়াল্টার আত্মহত্যা করেছেন

এভারেস্ট জয়ের নেপথ্য নায়ককে নিয়ে সিনেমা ‘তেনজিং’

ভিডিও গেম ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ এবার সিনেমায়

‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’