হোম > বিনোদন > হলিউড

বিচ্ছেদের ১৭ বছর পর ‘বেনিফার’

ঢাকা: অস্কারজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক ও মার্কিন পপষ্টার জেনিফার লোপেজ। ২০০১ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম আলাপ। এর পরের বছর নভেম্বরে তাঁদের বাগদান হয়। ২০০৩ সালের সেপ্টেম্বরে বিয়ের তারিখ ঘোষণা করেন বেন ও লোপেজ। কিন্তু কপাল মন্দ! বিয়ের নির্ধারিত তারিখের কিছুদিন আগে জানা যায়, বিয়ে স্থগিত! এরপর এক বছর দোটানায় কাটে। ২০০৪ সালে এসে আনুষ্ঠানিকভাবে তাঁরা সম্পর্ক ভাঙার কথা জানান।

বেন-লোপেজের বিচ্ছেদের ঘটনা পেরিয়ে গেছে ১৭ বছর। এতদিন পর এসে আবারও সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে তাঁরা। কিছুদিন আগে তাঁদেরকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে মায়ামিতে। গত ২ মে লস অ্যাঞ্জেলসে ‘ভ্যাক্স লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই দুই তারকা। যদিও অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন তাঁরা। এই অনুষ্ঠান শেষেই নাকি মন্টানার ইয়েলো স্টোন ক্লাবের উদ্দেশ্যে পাড়ি দেন। লক্ষ্য, নিরিবিলিতে একান্তে সময় কাটানো। সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এ প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, একই গাড়িতে ঘুরছেন বেন-লোপেজ।

কদিন আগে সংবাদমাধ্যমে তাঁদের আরও একটি ছবি এসেছে। মায়ামির একটি জিমে একসঙ্গে ব্যায়াম করছিলেন। সেখানেই পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখেছেন তাঁরা। মেতেছিলেন খুনসুটিতে। পুরনো এ জুটির নতুন খবরে আশায় বুক বাঁধছেন বেন ও লোপেজ অনুরাগীরা। অপেক্ষায় আছেন তাঁদের ‘পুনর্মিলন’ এর।

 

সম্প্রতি অ্যালেক্স রডরিগেজের সঙ্গে ৪ বছরের সম্পর্কের ইতি টেনেছেন জেনিফার। অন্যদিকে গত জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন বেনও। দুজনই এখন একা। হতে পারে, তাই বেন-লোপেজ পরস্পর আস্থা রেখেছেন পুরনো বন্ধুত্বে।

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান

চার থেকে এবার পাঁচ, বড় হচ্ছে অ্যান হ্যাথাওয়ের সুখী পরিবার

স্যাম অল্টম্যানের বায়োপিক ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি