হোম > বিনোদন > হলিউড

মামলা জিতলেও অনিশ্চয়তায় জনি ডেপের ক্যারিয়ার

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতলেও, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ কি তাঁর উজ্জ্বলতম ক্যারিয়ারের জৌলুশ ফিরে পাবেন? এমন শঙ্কা এখন হলিউড ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ থেকে শুরু করে দর্শকমহলে।

এনডিটিভি জানায়, ভার্জিনিয়ার সাত জুরির আদালত বুধবার তাঁদের সিদ্ধান্তে বলেছেন, মানহানির ক্ষতিপূরণ হিসেবে জনি ডেপকে প্রায় দেড় কোটি ডলার দেবেন হার্ড। আর ক্ষতিপূরণ হিসেবে হার্ড পাবেন ২০ লাখ ডলার। মামলার রায়ের পর আনন্দিত ডেপ জুরিদের বলেন, ‘আমি আমার জীবন ফিরে পেয়েছি’। 

তবে হলিউডের অনেকেই মনে করছেন, দীর্ঘ টানাপোড়েন ও কাদা ছোড়াছুড়ির অবসান ঘটলেও অনেকটা হুমকিতে পড়বে জনি ডেপের ক্যারিয়ার। ব্যক্তি জীবনের পাশাপাশি এরই মধ্যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেও অভিনেতার চলচ্চিত্র জীবন। প্রাক্তন স্ত্রী হার্ডের মামলার পর ‘পাইরেটস’ সিরিজের ষষ্ঠ ছবির জন্য দুই কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। আদালতে দাঁড়িয়ে তেমনটাই দাবি করেন ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’।

‘তবে ক্ষতি যা হওয়ার, তা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে হবে জনি ডেপকে’ এমনটা জানিয়েছেন হলিউডের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক। পূর্বে তিনি ডেপের সঙ্গে কাজ করেছেন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই ঘটনার পর মনে হয় না ডেপ আর কোনো বড় প্রজেক্টে কাজের সুযোগ পাবেন।’

যদিও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-ফ্র্যাঞ্চাইজির প্রযোজক জানান, ‘ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যায় না। দুটি স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে। এর একটিতে থাকতে পারেন জনি ডেপ। আবারও তাঁকে দেখা যেতে পারে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ রূপে। 

অন্যদিকে হলিউড বিশেষজ্ঞদের একজন বলেন, ‘জনি ডেপ বিষয়টি নিয়ে লড়বার আগে বুঝতে পারছিলাম না কী হতে চলেছে। এখন বোঝা যাচ্ছে যে এই বিষয়টি তাঁর পাবলিক ইমেজ ফিরিয়ে এনেছে।’

‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয় অভিনেত্রী অ্যাম্বার হার্ডের। ২০১৭ সাল পর্যন্ত বিয়ে টিকে থাকলেও, ২০১৬ সালেই পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন অ্যাম্বার। এর পর ২০১৮ সালে ফের পারিবারিক সহিংসতার অভিযোগ আনেন এই অভিনেত্রী। ব্রিটিশ ট্যাবলয়েডে অভিনেতাকে ‘বউ পেটানো স্বামী’ বলে উল্লেখ করা হয়। এর পর ওই ম্যাগাজিনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। তবে ২০২০ সালে সেই মামলায় হেরে যান জনি ডেপ। 

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো