হোম > বিনোদন > হলিউড

যে কারণে নগ্ন হয়ে মঞ্চে এলেন জন সিনা

গত বছরের চড় কাণ্ডের পর এবার নগ্ন হয়ে অস্কারের মঞ্চে এসে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক রেসলার জন সিনা। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘোষণা করতে মঞ্চে এসে গায়ে একটা সুতোও রাখলেন না তিনি।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা পুরস্কার মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য তাঁর হাতে ছিল এক বিজয়ীর নাম থাকা খাম।

বিজয়ীর নাম থাকা খাম দিয়ে জন সিনা তাঁর গোপনাঙ্গ ঢেকে রেখেছিলেন এবং দর্শকদের হতবাক প্রতিক্রিয়ার মাঝেই বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ।’ আর তখনই হলভর্তি দর্শক হেসে ওঠেন সবাই। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন তিনি।

এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেওয়া হয়। সেই সময় কয়েকজন সহকারী তাঁর জন্য গাউন নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেওয়া হয়। এ বছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি।

উল্লেখ্য, এর আগে ১৯৭৪ সালে রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডে নগ্ন হয়ে দৌড়েছিলেন। সেটারই যেন পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালে।

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান

চার থেকে এবার পাঁচ, বড় হচ্ছে অ্যান হ্যাথাওয়ের সুখী পরিবার

স্যাম অল্টম্যানের বায়োপিক ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প