হোম > বিনোদন > হলিউড

একক ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে ব্ল্যাকপিঙ্কের জিসু

বিনোদন ডেস্ক

জিসু ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে জিসুর পরিচিতি আগে থেকেই ছিল। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মন দেওয়ার পর বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে হলিউডের অন্যতম বড় এজেন্সি ডব্লিউএমইর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন জিসু।

বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সংগীত, টেলিভিশন ও ফ্যাশন জগতে জিসুর দারুণ সফল একটি বছর পার করার পর এজেন্সিটি তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি করেছে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসভিত্তিক ডব্লিউএমই বিশ্বব্যাপী ব্রুনো মার্স, অ্যাডেলে, রিয়ানা, বিলি আইলিশ, কোল্ডপ্লে, অলিভিয়া রদ্রিগোর মতো প্রথম সারির সংগীতশিল্পী থেকে শুরু করে অভিনয়শিল্পী ও ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে থাকে।

ব্ল্যাকপিঙ্কের তৃতীয় সদস্য হিসেবে ডব্লিউএমইতে যোগ দিলেন জিসু। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁর ব্যান্ডমেট লিসা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজের জন্য এবং ওই বছরের ডিসেম্বরে আরেক সদস্য রোজে তাঁর সংগীত ক্যারিয়ারের সব ধরনের কাজের প্রতিনিধিত্বের জন্য এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন।

ডব্লিউএমইর সঙ্গে এই চুক্তির খবর এমন সময়ে এল, যখন জিসু তাঁর ক্যারিয়ারের প্রথম একক পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। গত ৪ সেপ্টেম্বর তিনি অ্যালবামের প্রথম প্রি-রিলিজ সিঙ্গেল ‘ক্লিক’ প্রকাশ করেন। এরপর গত ৩০ অক্টোবর মুক্তি পায় অ্যালবামের দ্বিতীয় গান ‘অ্যাডিক্টেড’। তবে অ্যালবামের নাম ও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন জিসু। ২০২৫ সালে তিনি ‘নিউতোপিয়া’ সিরিজ এবং ‘অমনিসিয়েন্ট রিডার: দ্য প্রফেসি’ সিনেমায় অভিনয়

করেন। গত মার্চে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিরিজ ‘বয়ফ্রেন্ড

অন ডিমান্ড’-এ অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। ডব্লিউএমইর সঙ্গে যুক্ত

হওয়ার ফলে বিশ্বমঞ্চে জিসুর একক ক্যারিয়ার আরও নতুন উচ্চতায় পৌঁছাবে,

এমন আশা ব্যক্ত করছেন তাঁর ভক্তরা।

শোয়ার্জেনেগারের সঙ্গে পুরোনো রেষারেষি নিয়ে মুখ খুললেন স্ট্যালোন

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

বিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজ

শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ

পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্য

হিচককের কালজয়ী থ্রিলার ফিরছে সিরিজ আকারে

২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

আজীবন সম্মাননায় আল পাচিনো