হোম > বিনোদন > হলিউড

হ্যারি পটার চরিত্রের কারণে ক্যারিয়ারে ঘোর অনিশ্চয়তায় পড়েছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ

হ্যারি পটার চরিত্রে পরিচিতি পেলেও সেই চরিত্রই নাকি ড্যানিয়েল র‍্যাডক্লিফকে ঘোর অনিশ্চয়তায় ফেলেছিল। ক্যারিয়ার কোন দিকে যাবে, তিনি ঠিক কী করবেন বুঝে উঠতে একসময় ব্যর্থ হয়েছিলেন বড় পর্দার হ্যারি পটার। অভিনেতা হিসেবে সদ্য এক খেতাব জিতেছেন ড্যানিয়েল। ‘মেরিল উই রোল অ্যালং’ সিনেমার জন্য মিউজিক্যাল বিভাগে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। আর সেই পুরস্কার নিয়ে জীবনের অজানা তথ্য সামনে এনেছেন অভিনেতা। ড্যানিয়েল বলেন, ‘যখন ‘‘হ্যারি পটার’’-এর কাজ শেষ হয়ে গেল, তখন জানতাম না ক্যারিয়ার এবার কোন দিকে এগোবে। কোনো আইডিয়া ছিল না কী হতে চলেছে। সেই সময়েই কিছু স্টেজ শো করতে শুরু করেছিলাম, কিন্তু জানতাম না ভবিষ্যতের জন্য কী অপেক্ষা করে রয়েছে। নতুন চরিত্রে অভিনয় করতে পেরে, স্বীকৃতি পেয়ে তাই দারুণ লেগেছে।’

বড় পর্দার হ্যারি পটার আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে একটাই চরিত্রে অভিনয় করা অ্যাংজাইটি বাড়িয়ে তুলেছিল। তাই আমার মনে হয়, যত বেশি সম্ভব চরিত্রে অভিনয় করা যায়, ততই ভালো। এই মুহূর্তে আমি সেটাই করছি।’

২০০১ সাল থেকে ২০১১ পর্যন্ত টানা ১০ বছর ধরে হ্যারি পটার সিরিজের মোট ৮টা সিনেমা মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা বিখ্যাত উপন্যাসের সব ক’টা ভাগই তুলে ধরা হয়েছিল বড় পর্দায়। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল প্রায় প্রতিটি সিনেমা। আর সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল। হ্যারি পটার যেমন তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি ও স্বীকৃতি দিয়েছিল, তেমনই একটি নির্দিষ্ট চরিত্রে সাফল্য ড্যানিয়েলকে ফেলেছিল অনিশ্চয়তায়।

অভিনেতা একটি নির্দিষ্ট চরিত্রে টাইপকাস্ট হয়ে পড়ার আশঙ্কায় কতটা প্রবলভাবে ভুগতেন, সেটা স্পষ্ট হয়েছে তাঁর কথাতেই। নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির একটি চরিত্রে সাফল্য খুব কম অভিনেতা পেয়েছেন। আবার সেই সাফল্যের একটা নেগেটিভ দিক রয়েছে। অন্য ক্যারেক্টারে সেই অভিনেতা-অভিনেত্রীদের সহজে মেনে নিতে হয়তো পারেন না দর্শক।

আবার অনেক ক্ষেত্রে পরের সিনেমাগুলোর কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য আসে না। দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাসের কথা এ ক্ষেত্রে ধরা যেতে পারে। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির সুপারহিট সিনেমার পর তেমন সাফল্য পাননি তিনি।

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো