হোম > বিনোদন > হলিউড

ফিলিস্তিনের শিশুদের জন্য ১০ লাখ ডলার দিলেন দুই বোন জিজি-বেলা

মার্কিন সুপারমডেল জিজি হাদিদ ও বেলা হাদিদ দুই বোন। ফিলিস্তিনি বাবা মোহামেদ হাদিদ এবং মার্কিন মা ইয়োলান্ডা হাদিদের সন্তান তাঁরা। মডেলিংয়ের দুনিয়ায় তাঁদের মা-ও বেশ প্রভাবশালী, বাবা বড় ব্যবসায়ী। ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে জিজি-বেলা সব সময়ই সরব। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো বটেই, মডেলিং জগতেও তাঁদের চাপে পড়তে হয়েছে।

কিন্তু ফিলিস্তিনি রক্তের সম্পর্ক তো তাঁরা ভুলতে পারেন না! রক্তের দায় মেটাতে বিভিন্ন প্ল্যাটফরমে যেমন সরব থাকেন, আবার ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ মানুষের জন্য নিয়মিত মোটা অঙ্কের অনুদানও পাঠান তাঁরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষের জন্য এবার ১০ লাখ ডলারের অনুদান পাঠিয়েছেন বেলা-জিজি। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ফিলিস্তিনের শিশু ও পরিবারগুলোর জন্য দুই বোন এই অনুদান পাঠিয়েছেন। চারটি দাতব্য সংস্থার মধ্যে এই অর্থ সমানভাবে বিতরণের জন্য বরাদ্দ করেছেন তাঁরা। সংস্থাগুলো হলো হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ), ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)।

সামগ্রিকভাবে, সংস্থাগুলো খাদ্য, চিকিৎসা কার্যক্রমের মতো মানবিক সহায়তা ও বাস্তুচ্যুত পরিবারের সহায়তায় কাজ করে।

সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বেলা। আর সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ দিয়ে বানানো পোশাকে নজর কেড়েছেন তিনি। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের দূত হয়ে যেন ফ্রান্সের কান সৈকত থেকে দ্যুতি ছড়িয়েছেন বেলা! ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে বেলা হাদিদ লিখেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন ফরেভার’।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করায় সুপারমডেল জিজি হাদিদ ও বেলা হাদিদকে বারবার দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে ইসরায়েল।

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো