হোম > বিনোদন > হলিউড

নতুন সিনেমায় ‘হ্যামনেট’ জুটি

বিনোদন ডেস্ক

পল মেসকাল ও জেসি বাকলি। ছবি: সংগৃহীত

‘হ্যামনেট’ সিনেমা দিয়ে গত বছর মুগ্ধ করেছিলেন পল মেসকাল ও জেসি বাকলি। উইলিয়াম শেক্‌সপিয়ারের ছেলে হ্যামনেটের অকাল মৃত্যু এবং সেই শোক কীভাবে তাঁর বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ লেখায় প্রভাব ফেলেছিল, তা নিয়েই সিনেমার কাহিনি। এতে শেক্‌সপিয়ারের চরিত্রে পল মেসকাল আর তাঁর স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে অভিনয় করেন জেসি বাকলি। ক্লোয়ে ঝাও পরিচালিত সিনেমাটি ৯৮তম অস্কারে ৮টি বিভাগে মনোনয়ন পায়। সেরা অভিনেত্রী হিসেবে জেসি বাকলি অস্কার জেতেন।

হ্যামনেটের সাফল্যের রেশ না কাটতেই আবার নতুন সিনেমায় জুটি হলেন পল মেসকাল ও জেসি বাকলি। শেক্‌সপিয়ারীয় শোকের আবহ থেকে বেরিয়ে এবার তাঁরা পা রাখছেন সুর আর জাদু বাস্তবতার জগতে। সিনেমার নাম ‘হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস’। পরিচালনা করছেন বেন জেইটলিন, যিনি এর আগে ‘বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস সিনেমার প্রেক্ষাপট দক্ষিণ লুইসিয়ানার এক ক্ষয়িষ্ণু প্রান্তর। পল মেসকাল এক নরকগামী অপরাধী, আর জেসি বাকলি অভিনয় করবেন পথভ্রষ্ট আত্মাদের রক্ষকের চরিত্রে। যখন তাদের চারপাশে থাকা জলাভূমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে, সেই মুহূর্তে তারা প্রেমে পড়ে। পরিচালক বেন জেইটলিন বলেন, ‘এটি আমার দেখা সবচেয়ে অসম্ভব প্রেমের গল্প। ১৭ বছর ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছি।’

আগামী বছরের ফেব্রুয়ারিতে হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস সিনেমার শুটিং শুরু হবে। দক্ষিণ লুইসিয়ানার যে অঞ্চলে শুটিং হবে, পরিবেশগত কারণে সেখানকার জীবনযাত্রা এখন হুমকির মুখে।

পরিচালক বেন জেইটলিন জানান, হারিয়ে যেতে বসা সংস্কৃতি, মাটি ও মানুষের গল্প উঠে আসবে হোল্ড অন টু ইয়োর অ্যাঞ্জেলেস সিনেমায়। রাজনৈতিক, সামাজিক বা পরিবেশগতভাবে বর্তমানে পৃথিবীটা নানাভাবে বিভক্ত। মানুষে মানুষে সহানুভূতির খুব অভাব এখন। এ সিনেমার মাধ্যমে বিশ্ববাসীকে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি দেখানোর আহ্বান জানাতে চান তিনি।

অস্কার ট্রফিকে অস্ত্র ভেবে যত কাণ্ড

হলেই মুক্তি পাবে নার্নিয়ার চতুর্থ সিনেমা

অস্কারের নিয়মে বড় পরিবর্তন

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’

মাইকেলের অভাবনীয় সাফল্যের পাঁচ কারণ

বক্স অফিসে ঝড়: বায়োপিকের সব রেকর্ড ভাঙল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’

ভক্তের কাছ থেকে পবিত্র কোরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়