হোম > বিনোদন > হলিউড

মার্কিন বক্স অফিসে সেরা দশে ‘অ্যাভাটার–২’

গত ডিসেম্বরে মুক্তি পায় হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। দর্শকদের প্রশংসার পাশাপাশি এখনো ব্যবসায়িক সফলতা অর্জন করে যাচ্ছে সিনেমাটি। এবার যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এটি। হলিউডের বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে ৬২ কোটি ৩৫ লাখ ডলার। সেরা দশে জায়গা করে নিতে ‘অ্যাভাটার–২’ কে পেছনে ফেলতে হয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ চলচ্চিত্রটিকে। এটি আয় করেছিল ৬২ কোটি ৩৪ কোটি ডলার।
 
সেরাদের তালিকায় দশম স্থান অর্জন করে নিয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এই তালিকার নবম স্থানে রয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (৬৫ কোটি ৩০ লাখ) অষ্টম স্থানে ‘টাইটানিক’ (৬৫ কোটি ৯০ লাখ) এবং সপ্তম স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (৬৭ কোটি ৮০ লাখ ডলার)। 

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘অ্যাভাটার’। মুক্তি পাওয়ার পরই বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সিনেমাটি। কারণ ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তির ব্যবহারে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার’। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে অ্যাভাটার, এটি সর্বকালের সর্বোচ্চ আয়! 

শুধু সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রাখা নয়, সে বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নিয়েছিল ‘অ্যাভাটার’। এরপর থেকেই এর পরবর্তী সিনেমার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে গত ১৬ ডিসেম্বর মুক্তি পায় ৩৫ কোটি ডলার বাজেটের সিনেমা অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার। 

টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন ও জন ল্যান্ডাও।

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো