হোম > বিনোদন > হলিউড

বিলিয়নিয়ারের সঙ্গে ডেটিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি

সম্প্রতি রথসচাইল্ড পরিবারের বিলিয়নিয়ার ব্রিটিশ পরিবেশবাদী ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গত বৃহস্পতিবার তাঁরা মধ্যাহ্নভোজে তিন ঘণ্টা সময় কাটান বলে পিপল ম্যাগাজিন জানিয়েছে।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, ডেভিড মায়ার ডি রথসচাইল্ড ও অ্যাঞ্জেলিনা জোলি মধ্যাহ্নভোজে সময় কাটান। ক্যালিফোর্নিয়ার মালিবুতে তাঁরা মধ্যাহ্নভোজে তিন ঘণ্টা সময় কাটান। 

মধ্যাহ্নভোজ সেরে বের হওয়ার সময় দুজনেই ক্যামেরায় ধরা পড়েন। দুজনের একটি ছবিতে দেখা যায়, কালো কোর্ট হাতে আর চোখে কালো সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। পোশাকের সঙ্গে মিলিয়ে কালো রঙের জুতাও পরেছিলেন তিনি। অন্যদিকে ডেভিড মায়ার ডি রথসচাইল্ড নেভি ব্লু রঙের জ্যাকেট ও টি–শার্ট পরা ছিলেন। আকর্ষণীয় লোফারে হেঁটে আসছিলেন তিনি। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখা যায়। 

পিপল ম্যাগাজিনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করেননি। 

এদিকে ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির এ সাক্ষাতের উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে জানাতে পারেনি পিপল ম্যাগাজিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ছবি প্রকাশের পর ভক্তরা নানা মন্তব্য করছেন। তাঁদের এই সাক্ষাতের পেছনে কী ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে নাকি তাঁরা দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ নিয়েও চলছে আলোচনা।

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম