হোম > বিনোদন > সিনেমা

ঈদে ১০০ হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। ঈদের সিনেমাগুলোর হল বুকিং চূড়ান্ত পর্যায়ে। এবার মুক্তি পাচ্ছে চারটি সিনেমা—গলুই, শান, বিদ্রোহী ও বড্ড ভালোবাসি। এর মধ্যে দুটি সিনেমারই নায়ক শাকিব খান। জানা গেছে, শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তি পাবে শতাধিক হলে।

‘বিদ্রোহী’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ১০০ হল চূড়ান্ত হয়েছে। ঈদের দিন পর্যন্ত এই সংখ্যা ১১০-এ পৌঁছাতে পারে। ‘বিদ্রোহী’র প্রযোজক সেলিম খান বলেন, ‘দর্শক ঈদে অ্যাকশন রোমান্টিক বিনোদনে ভরপুর সিনেমা দেখতে চায়, বিদ্রোহী তেমনই সিনেমা। তা ছাড়া এটি শাকিব খানের সিনেমা। আমার প্রত্যাশা, শাকিব যদি প্রচারণায় সম্পৃক্ত হন, ঈদের সেরা সিনেমা হবে বিদ্রোহী।’

‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খানের নায়িকা শবনম বুবলী। শাকিব এতে অভিনয় করেছেন রাজনীতিবিদ মির্জা নাফিজ ইকবাল তূর্যর চরিত্রে। আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।

অন্যদিকে শাকিব অভিনীত ‘গলুই’ও ঈদের অন্যতম আলোচিত সিনেমা। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। দুটি সিনেমারই দেশজুড়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এবার ঈদে ব্যবসাসফল সিনেমা হবে ‘গলুই’ ও ‘বিদ্রোহী’।

শাকিব খান গত কয়েক মাস ধরেই আছেন যুক্তরাষ্ট্রে। এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার জন্য তাঁর এ মাসের শেষের দিকে দেশে ফেরার কথা থাকলেও তিনি আসছেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রেই এবার ঈদ পালন করবেন শাকিব।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’