হোম > বিনোদন > সিনেমা

মুক্তির আগেই পকেটে ৩৯৪ কোটি রুপি

এ বছর এখন পর্যন্ত বলিউডে সবচেয়ে বেশি ব্যবসা করেছে হৃতিক রোশনের ‘ফাইটার’। এরপর আর কোন সিনেমা বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারেনি। বছরের শেষ অংশে মুক্তি পাবে বেশ কিছু বড় সিনেমা। মুক্তির অপেক্ষায় প্রভাস, দীপিকা, অমিতাভ ও কমল হাসানের ‘কল্কি ২৮৯৮’। সিনেমাটি দক্ষিণ ভারতের হলেও দীপিকা-অমিতাভের জন্য বলিউডও বাজি ধরছে সিনেমাটি নিয়ে। আর সিনেমাটি মুক্তির আগেই আয় করেছে প্রায় ৪০০ কোটি রুপি। সে হিসেবে বলাই যায় বক্স অফিসে ঝড় তুলতে পারে দক্ষিণ ভারতের সিনেমাটি।

সিনেমাটি মুক্তির আগে কত টাকা ঘরে তুলেছে, সেই অঙ্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর সেই অঙ্ক নাকি ৩৯৪ কোটি রুপি। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও এ রকম কিছু জানানো হয়নি। তবে এই সিনেমা ঘিরে উত্তেজনার পারদ যে চড়ছে তা বলাই যায়।

সিনেমাটি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য থেকে ৮০ কোটি রুপির ব্যবসা করবে মনে করা হচ্ছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, সিনেমাটিকে লাভের মুখ দেখতে হলে বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপির বেশি ব্যবসা করতে হবে।

এই সিনেমার ডিসট্রিবিউশন যেভাবে সাজানো হচ্ছে, আর যেরকম শর্তে সিনেমা হলগুলোকে চালাতে দেওয়া হচ্ছে, তাতে দর্শকদের ভালো রিভিও পেলেএই অঙ্ক সহজেই উঠে যাবে বলে মনে করছেন ভারতের সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা।

তবে প্রভাস-দীপিকা আছেন বলেই, ৭০০ কোটি রুপির অঙ্ক উঠে আসা সহজ নয়। এর আগে মুক্তি পেয়েছিল প্রভাসের ‘আদিপুরুষ’। বিশ্বজুড়ে ব্যবসা হয়েছিল ৪০০ কোটি রুপিরও কম। এবার প্রভাসের সিনেমা কত দ্রুত ৫০০ কোটির ছুঁতে পারে, সেটা জানার অপেক্ষা।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’