হোম > বিনোদন > সিনেমা

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ড্রেস বিতরণ করলেন ইমন-নীরব

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও জনপ্রিয় মডেল নীরব। গত শনিবার ঢাকার এসওএস শিশু পল্লির অডিটোরিয়ামে দুই শতাধিক শিশুকে স্কুল ড্রেস দেওয়া হয়। 

এ বিষয়ে অভিনেতা নীরব আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন স্কুল ড্রেস পেয়ে শিশুরা খুবই উচ্ছ্বসিত। এমন একটি উদ্যোগের পাশে থাকতে পারা অনেক আনন্দের। আমাদের সবার উচিত এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এগিয়ে আসা।’

‘আনন্দমেলা লস অ্যাঞ্জেলেসের’ সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল বাংলাদেশের’ উদ্যোগে এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।

‘ছায়াতল বাংলাদেশ’ দীর্ঘদিন ধরেই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য ও কর্মমুখী প্রশিক্ষণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। অন্যদিকে ‘আনন্দমেলা লস অ্যাঞ্জেলেস’ আমেরিকার ক্যালিফোর্নিয়া সিটির সুপরিচিত একটি সামাজিক সংগঠন। সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও দেশের দুস্থ-অসহায় মানুষের সেবায় কাজ করে।

সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী খান বলেন, ‘প্রবাসে অবস্থান করলেও সব সময় সমাজের পিছিয়ে থাকা শিশুদের খোঁজ-খবর রাখার চেষ্টা করি। আমরা অতীতেও এমন উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে আছি।’

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’