হোম > বিনোদন > সিনেমা

‘আদম’ নির্মাতা আবু তাওহীদ হিরণের মৃত্যু

তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন। গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার পরিচালক তিনি। তাঁর মৃত্যুর সংবাদটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবার খুলনায় থাকেন, আমরা তাঁর মরদেহ সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।’

জানা যায়, ভোরে হিরণ বাসার কেয়ারটেকারকে কল দিয়ে জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। কেয়ারটেকার দ্রুত পৌঁছালেও রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ সিনেমায় অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। এ ছাড়া তাঁর পরিচালনায় ‘রং রোড’ নামে একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’